1. admin@dainiksomayersangbadbangla.com : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বশান্তি ও মানবিক নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ: প্রধানমন্ত্রী দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে : তথ্যমন্ত্রী স্বাধীন সাংবাদিকতার পরিবেশ চাইলেন সম্পাদকেরা বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক বার্তা হস্তান্তর সচিবালয় ও যমুনাসহ আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঢাকা-১০: শেখ রবিউল আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান নতুন বছরে জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন: প্রধান উপদেষ্টা

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৩১৯ Time View

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে বসবাস করে আসছেন। দেশের সমৃদ্ধি ও অর্থনৈতিক পুনরুদ্ধারের স্বার্থে সকল ধর্মের, বর্ণের ও জাতিসত্তার মানুষের শান্তিতে বসবাস করা অপরিহার্য।

আগৈলঝাড়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত পবিত্র ঈদুল আজহা  উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আজ এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, একটি মহল কৃত্রিমভাবে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অক্ষুণ্ন রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি ও সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদের নিজেদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, জনগণ যে আস্থা ও বিশ্বাস নিয়ে ভোট দিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচিত করে, সেই প্রত্যাশা পূরণ করা সকলের দায়িত্ব।

অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলামসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

 সম্পাদক ও প্রকাশক এম এ রব রনি, ডি এস সংবাদ লিমিটেড এর পক্ষে সম্পাদক এম এ  রব  রনি কর্তৃক ৬৬নং  হজরত নগর জাউলাহাটি, রোড় নং ৩, ওয়ার্ড নং৫৫, ডিএসসিসি, কামরাঙ্গীরচর ঢাকা ১২১১ থেকে প্রকাশিত। রেজিঃ অফিস ঠিকানা,  ৬৬নং  হজরত নগর জাউলাহাটি, রোড় নং ৩, ওয়ার্ড নং৫৫, ডিএসসিসি, কামরাঙ্গীরচর ঢাকা ১২১১। মোবাইল 01920191165, 01985806909    ইমেইল dainiksomayersangbadbangla@gmail.Com, dainiksomayersangbad@gmail.com

ওয়েবসাইট www.dainiksomayersangbadbangla.comডি এস সংবাদ লিমিটেডের একটি প্রতিষ্ঠান © All rights reserved © 2025

Theme Customized BY NewsFresh.Com