1. admin@dainiksomayersangbadbangla.com : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বশান্তি ও মানবিক নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ: প্রধানমন্ত্রী দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে : তথ্যমন্ত্রী স্বাধীন সাংবাদিকতার পরিবেশ চাইলেন সম্পাদকেরা বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক বার্তা হস্তান্তর সচিবালয় ও যমুনাসহ আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঢাকা-১০: শেখ রবিউল আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান নতুন বছরে জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন: প্রধান উপদেষ্টা

ঢাকাসহ ৬ বিভাগে ভারি বর্ষণের আভাস

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪৯৪ Time View
ঢাকাসহ দেশের ছয় বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে এসময় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা থাকলেও রাতে অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে— এমন অবস্থায় আগামীকাল রবিবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

 সম্পাদক ও প্রকাশক এম এ রব রনি, ডি এস সংবাদ লিমিটেড এর পক্ষে সম্পাদক এম এ  রব  রনি কর্তৃক ৬৬নং  হজরত নগর জাউলাহাটি, রোড় নং ৩, ওয়ার্ড নং৫৫, ডিএসসিসি, কামরাঙ্গীরচর ঢাকা ১২১১ থেকে প্রকাশিত। রেজিঃ অফিস ঠিকানা,  ৬৬নং  হজরত নগর জাউলাহাটি, রোড় নং ৩, ওয়ার্ড নং৫৫, ডিএসসিসি, কামরাঙ্গীরচর ঢাকা ১২১১। মোবাইল 01920191165, 01985806909    ইমেইল dainiksomayersangbadbangla@gmail.Com, dainiksomayersangbad@gmail.com

ওয়েবসাইট www.dainiksomayersangbadbangla.comডি এস সংবাদ লিমিটেডের একটি প্রতিষ্ঠান © All rights reserved © 2025

Theme Customized BY NewsFresh.Com