1. admin@dainiksomayersangbadbangla.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে কর রেয়াত বিশ্বশান্তি ও মানবিক নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ: প্রধানমন্ত্রী দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে : তথ্যমন্ত্রী স্বাধীন সাংবাদিকতার পরিবেশ চাইলেন সম্পাদকেরা বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক বার্তা হস্তান্তর

শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : সেনাপ্রধান ওয়াকার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭৪০ Time View

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমরা অনেকেই স্বশিক্ষিত, কিন্তু সুশিক্ষিত নই। আমরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করি, পিএইচডি করি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে যাই। কিন্তু কারও কারও নৈতিকতার অভাবের কারণে আমরা ভালোভাবে কাজ করতে পারি না। নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভালো ছাত্র হওয়া বা রেজাল্টে ভালো হওয়া যথেষ্ট নয়। আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে। এই লক্ষ্যেই ক্যাডেট কলেজ কাজ করে যাচ্ছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।

দেশ সেবায় ক্যাডেটদের আত্মনিয়োগের আহ্বান জানিয়ে জেনারেল ওয়াকার বলেন, আমরা বিভিন্ন ক্ষেত্রে নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাই। নারীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের অবস্থান সুদৃঢ় করবে এবং দেশ-জাতি গঠনে অবদান রাখবে। দেশের ৫০ ভাগ নারী হলেও তাদের ছাড়া দেশ ও জাতি উন্নয়নের শিখরে পৌঁছাবে ভাবা ভুল। তাই নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে (শুক্রবার) আরও বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক এবং জয়পুরহাট প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা। এর আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন।

প্রাক্তন ক্যাডেটদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুল ওয়াহাব, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

 সম্পাদক ও প্রকাশক এম এ রব রনি, ডি এস সংবাদ লিমিটেড এর পক্ষে সম্পাদক এম এ  রব  রনি কর্তৃক ৬৬নং  হজরত নগর জাউলাহাটি, রোড় নং ৩, ওয়ার্ড নং৫৫, ডিএসসিসি, কামরাঙ্গীরচর ঢাকা ১২১১ থেকে প্রকাশিত। রেজিঃ অফিস ঠিকানা,  ৬৬নং  হজরত নগর জাউলাহাটি, রোড় নং ৩, ওয়ার্ড নং৫৫, ডিএসসিসি, কামরাঙ্গীরচর ঢাকা ১২১১। মোবাইল 01920191165, 01985806909    ইমেইল dainiksomayersangbadbangla@gmail.Com, dainiksomayersangbad@gmail.com

ওয়েবসাইট www.dainiksomayersangbadbangla.comডি এস সংবাদ লিমিটেডের একটি প্রতিষ্ঠান © All rights reserved © 2025

Theme Customized BY NewsFresh.Com