1. admin@dainiksomayersangbadbangla.com : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বশান্তি ও মানবিক নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ: প্রধানমন্ত্রী দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে : তথ্যমন্ত্রী স্বাধীন সাংবাদিকতার পরিবেশ চাইলেন সম্পাদকেরা বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক বার্তা হস্তান্তর সচিবালয় ও যমুনাসহ আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঢাকা-১০: শেখ রবিউল আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান নতুন বছরে জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন: প্রধান উপদেষ্টা

নতুন বছরে জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন: প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৫৯০ Time View

খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশে–বিদেশে বসবাসরত বাংলাদেশিসহ সব বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

নববর্ষ সামনে রেখে গতকাল বুধবার দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এ শুভেচ্ছা জানান।

মুহাম্মদ ইউনূস বলেন, নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে শুভ নববর্ষ।

সরকারপ্রধান বলেন, ‘নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুনের এই আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে। সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথচলার জন্য জোগায় নবোদ্যম ও অনুপ্রেরণা।’

‘একটি গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সবাই দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব’—এমন আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘নতুন বছরে সব চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বছর আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থা মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের পথে যে যাত্রা আমরা শুরু করেছি, নতুন বছরে একটি জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে তা পূর্ণতা পাবে বলে আমরা আশা করছি।’

বাণীতে অন্তর্বর্তী সরকারের প্রধান আরও বলেন, ‘সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে জাতীয় নির্বাচন ও গণভোট আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে—নতুন বছরে এটিই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

 সম্পাদক ও প্রকাশক এম এ রব রনি, ডি এস সংবাদ লিমিটেড এর পক্ষে সম্পাদক এম এ  রব  রনি কর্তৃক ৬৬নং  হজরত নগর জাউলাহাটি, রোড় নং ৩, ওয়ার্ড নং৫৫, ডিএসসিসি, কামরাঙ্গীরচর ঢাকা ১২১১ থেকে প্রকাশিত। রেজিঃ অফিস ঠিকানা,  ৬৬নং  হজরত নগর জাউলাহাটি, রোড় নং ৩, ওয়ার্ড নং৫৫, ডিএসসিসি, কামরাঙ্গীরচর ঢাকা ১২১১। মোবাইল 01920191165, 01985806909    ইমেইল dainiksomayersangbadbangla@gmail.Com, dainiksomayersangbad@gmail.com

ওয়েবসাইট www.dainiksomayersangbadbangla.comডি এস সংবাদ লিমিটেডের একটি প্রতিষ্ঠান © All rights reserved © 2025

Theme Customized BY NewsFresh.Com